জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মাইজভাণ্ডার দরবার শরীফে মাইজভাণ্ডারী গান বিষয়ক ইন্টার‌্যাকটিভ সেশন

আহমদ উল্লাহ।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্কের অংশ হিসেবে মাইজভাণ্ডার দরবার শরীফের দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউট কনফারেন্স হলে গত ২৪/০৮/২০২৫ ইং রোজ রবিবার সন্ধ্যা ৭ টায়   বিশেষ এক ইন্টার‌্যাকটিভ সেশনের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আলোচনা উপস্থাপন করেন ভারতের কলকাতার বিশিষ্ট গবেষক ড. শেখ মকবুল ইসলাম।

এ আয়োজনের মূল বিষয় মাইজভাণ্ডারী গান। গবেষক ড. ইসলাম এ ধারার ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, গানগুলোর আধ্যাত্মিক তাৎপর্য এবং সমাজে এর প্রভাব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ সাদী, অত্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক জনাব কৌশিক,চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুল আসফিয়া, নানুপুর লায়িলা কবির কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব মেজবাউল আলম ভূইয়া, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ( শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সমাজ কল্যাণ সম্পাদক জনাব মহিউদ্দিন এনায়েত ও  রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্ট গবেষক ও সংস্কৃতিমনা মানুষ ।

অনুষ্ঠানটি আয়োজক ছিলেন  দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউট (DIRI)। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

1

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

2

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

3

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

4

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

5

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

6

দুর্গাপুরে বিরিশিরি একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের উদযাপ

7

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

8

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

9

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

10

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

11

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

12

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

13

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

14

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

15

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

16

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

17

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

18

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

19

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

20