জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: কুখ্যাত যুবলীগ নেতা আলাউদ্দিন গ্রেফতার

 এম, কলিম উল্লাহ মানিক


মহেশখালীতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অভিযানে কুখ্যাত যুবলীগ নেতা আলাউদ্দিনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং ঘোনাপাড়া গ্রামের মৃত মোছন আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, আলাউদ্দিন ‘ডেভিল মামলা-৪’সহ একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে জিআর-৫৯/২৫, জিআর-৩০৫/২১, জিআর-৩২৪/২১, জিআর-৪১৬ এবং জিআর-৭১৭/২৪ নম্বরসহ মোট ৬টি মামলা রয়েছে। তবে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, অদৃশ্য কোনো শক্তির প্রভাবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে মাত্র একটি মামলায় আটক দেখিয়েছে—এমন কথাও লোকমুখে শোনা যাচ্ছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মকসুদ মিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলাউদ্দিন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে পুরো পৌর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ দীর্ঘদিনের।

মহেশখালী থানা সূত্র আরও জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ গ্রাম ঘোনাপাড়া থেকেই আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

1

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

2

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

3

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

4

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

5

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

6

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

7

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

8

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

9

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

10

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

11

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

12

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

13

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

14

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

15

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

16

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

17

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

18

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

19

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

20