জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও হাবিবুর রহমান

সুমন আহমদ খান  
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জামায়াতে ইসলামী। সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল শোষণবিহীন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু বিজয়ের ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সুফল জাতির প্রতিটি স্তরে পৌঁছে দিতে এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াত দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মুখলেছুর রহমান, মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা এস এম নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. কবির আহমদ এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সেক্রেটারি দেওয়ান মো. মঞ্জুর আহসান।
এছাড়া জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল মুকিত এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু প্রমুখ।


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

1

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

2

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

3

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

4

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

5

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

6

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

7

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

8

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

9

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

10

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

11

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

12

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

13

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

14

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

15

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

16

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

17

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

18

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

19

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

20