জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র আরেকটি আভিযানিক সফলতা

জাহিদুল ইসলাম 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে সক্রিয় রয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মাদক চোরাকারবারীদের দৌরাত্ম্য পন্ডু করতে রাত-দিন নিরলসভাবে কাজ করছে এই ব্যাটালিয়নের সদস্যরা। এরই ধারাবাহিকতায় শিয়ালমারা বিওপি’র একটি বিশেষ টহল দল গতকাল ২৪ ডিসেম্বর  ভোর ০৪:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত পিলার ১৮৯/মেইন হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (CHOCO+) আটক করতে সক্ষম হয়েছে। তবে অভিযান চলাকালীন চোরাকারবারীরা ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে নিয়মিত  সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৭২২ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
 
এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা  নিশ্চিত করেছেন। তিনি আরোও বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

1

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

2

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্র

3

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহিলা দলের এই সম্মেলন অন

4

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

5

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

6

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

7

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

8

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

9

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

10

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

11

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

12

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

13

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

14

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

15

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

16

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

17

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

18

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

19

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

20