জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

মসজিদের মাধ্যমে দেশে অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ম্ভব

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জেলা মডেল মসজিদ নির্মাণে বান্দরবানের মর্যাদা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে, মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুন্নত ছড়িয়ে দিতে চাই। বেদআত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে—নামাজির সংখ্যা বৃদ্ধি পাবে।
 ধর্ম উপদেষ্টা সম্প্রতি মেঘলায় বান্দরবান জেলা মডেল মসজিদ ও  ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ম্ভব।কেননা সমাজে যখন মানুষ নিয়মিত নামাজ পড়েন তখন খারাপকাজ, গুনাহ'র কাজ ,অশ্লীলতা কমে যায়।নামাজের কারনে মানুষ ইহকাল পরকালে শান্তি পায়।নামাজের  কারনে মানুষ সহজে হিংস্র হতে পারেনা,অন্যর ক্ষতি করতে পারেনা।
উপদেষ্টা বলেন,  প্রায় ২০ কোটি  টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ। চার  তলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০ তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাশ গোসলের ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য নামাজের স্থান, বিশাল সাহান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির সুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা সুবিধা থাকবে।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক  আব্দুস ছালাম খান, মডেল মসজিদ  প্রকল্প পরিচালক মোঃ শহিদুল আলম, বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাইছার ও গণপূর্ত অধিদপ্তর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলম প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথ

1

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

2

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

3

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

4

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

5

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

6

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

7

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

8

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

9

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

10

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

11

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

12

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

13

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

14

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

15

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

16

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

17

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

18

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

19

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

20