জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মশিয়াহাটিতে গণসংযোগ ও দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন এ্যাডভোকেট গাজী এনামুল হক

আব্দুল্লাহ আল মামুন ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মনিরামপুরের এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট গাজী এনামুল হক মশিয়াহাটি এলাকায় গণসংযোগ করেছেন এবং স্থানীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন। শুক্রবার ৫ সেপ্টেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও স্থানীয় এলাকাবাসীর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”
তার সঙ্গে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আহসান হাবিব লিটন, উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী ফোরামের সভাপতি আবু সালেহ মো. উবাইদুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

1

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

2

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

3

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

4

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

5

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

6

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

7

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

8

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

9

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

10

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

11

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

12

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

13

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

14

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

15

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

16

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

17

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

18

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

19

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

20