জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

এসকে মহসিন রেজা
খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে পুনরায় জেলা বিএনপি’র সদস্য সচিব হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের তিন রাস্তার মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তিন রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জি. এম. মাওলা বক্স, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, মোহাররম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, ডি. এম. জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান খোকন, আবু তাহের, মোস্তাফিজুর রহমান রাজু, উত্তর বেদকাশী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, আমাদি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আবুল কালাম, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হুদা, মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাস্টার জামাল ফারুক জাফরিন, বাগালি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জি. এম. আব্দুল গফফার, বিএনপি নেতা লুৎফা রহমান, কামরুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব আব্দুর রউফ, মোস্তাফিজুর রহমান হেলাল, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “মনিরুল হাসান বাপ্পী একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও যোগ্য রাজনীতিক। তার নেতৃত্বে খুলনা জেলা বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এই সিদ্ধান্ত বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনে এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

1

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

2

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

3

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

4

Medal of Success 2025-এ সম্মানিত হলেন অনন্য সফলতার অধিকারীরা

5

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

6

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

7

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

8

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

9

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

10

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

11

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

12

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

13

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

14

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

15

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

16

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

17

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

18

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

19

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

20