জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

এস এম মামুন 

মানবিক উদ্যোগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন করোনা যোদ্ধা ডা. মেহেদী হাসান। নিজস্ব অর্থায়নে কেনা অ্যাম্বুলেন্স নিয়ে তিনি যশোরের মনিরামপুরে চালু করেছেন ‘আমাদের অ্যাম্বুলেন্স’—যা পুরোপুরি মানবসেবায় নিবেদিত। ২০২৪ সালের জুন মাস থেকে এ পর্যন্ত মনিরামপুরের মৃত ব্যক্তিদের একশোর বেশি মৃতদেহ সম্পূর্ণ বিনামূল্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে দিয়েছেন এই সেবা।
এর মধ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৭ জন প্রবাসীর লাশ এবং খুলনা-যশোর-মনিরামপুরসহ আশপাশের অঞ্চল থেকে ৬৫টি মৃতদেহ বিনামূল্যে পরিবহন করা হয়েছে। পাশাপাশি নামমাত্র মূল্যে ৭০০–র বেশি রোগী অ্যাম্বুলেন্স সেবা পেয়েছেন।
কোভিড-১৯ মহামারির সময় ডা. মেহেদী হাসান শুধু মনিরামপুর নয়, সারাদেশে ২০ হাজার করোনা রোগীকে ফ্রি চিকিৎসা দিয়ে সুস্থ করেন। মানবিক সেবার স্বীকৃতি হিসেবে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার অফিস, আইইইবি এবং ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ থেকে সম্মাননা ও পুরস্কার লাভ করেন।
 ডাঃ মেহেদী হাসান বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে কর্মরত রয়েছেন।

পরিবারগুলোর কৃতজ্ঞতা
মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের লাশ ফেরত আনার পর তার শ্যালক রবিউল ইসলাম বলেন, “ধারদেনা করে লাশ আনলাম, কিন্তু মনিরামপুরে পৌঁছাতে এক টাকাও লাগেনি—‘আমাদের অ্যাম্বুলেন্স’ সেটা বিনামূল্যে করেছে।”
ধলিগাতির ইকবাল হোসেন জানান, “দেড় বছরের মেয়ের লাশ বিনামূল্যে বাড়ি পৌঁছে দিয়েছেন।”
কৃষ্ণবাটীর অসিত বৈরাগী ও শ্যামকুড় গ্রামের হারুনুর রশিদও একইভাবে ‘আমাদের অ্যাম্বুলেন্স’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেবার সার্বিক ব্যয় বহন করছেন তারা

পরিচালক মো. শাহ্ জালাল জানান—

মনিরামপুরের ভেতরে রোগী পরিবহনে ভাড়া মাত্র ৩০০ টাকা

মনিরামপুর–যশোর ৬০০ টাকা

ঢাকা ৭,০০০ টাকা

খুলনা ২,০০০ টাকা
মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে মনিরামপুর বাসীর জন্য সম্পূর্ণ ফ্রি, এমনকি পদ্মাসেতুর টোলসহ অন্যান্য খরচও তারা বহন করেন।

প্রতিষ্ঠাতার স্বপ্ন
ডা. মেহেদী বলেন, “পারিবারিক অনুপ্রেরণা থেকেই মানবতার সেবায় এগিয়ে এসেছি। মানুষের সাড়া দেখে ‘আমাদের অ্যাম্বুলেন্স’ বহরে ফ্রিজিংসহ আরও তিনটি অ্যাম্বুলেন্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”
মানবতার এই অনন্য উদ্যোগ এখন মনিরামপুরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

1

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

2

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

3

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

4

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

5

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

6

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

7

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

8

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

9

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

10

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

11

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

12

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

13

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

14

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

15

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

16

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

17

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

18

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

19

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

20