জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


মোঃ মঞ্জু মাল
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত ছাত্র জনতার ওপর পুলিশি হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

(২২নভেম্বর) রোজ শনিবার বিকেলে বোরহানউদ্দিন থানার সামনে বোরহানউদ্দিনের সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শ্লোগানে শ্লোগানে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং ভোলা-বরিশাল সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেন ও ঢাকায় আন্দোলনরত ছাত্র জনতার ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের একটি সম্ভাবনাময় দ্বীপজেলা হলেও যোগাযোগব্যবস্থার দুর্বলতার কারণে এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। সেতু না থাকার কারণে বরিশাল ও রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগে সময় ও খরচ দুটোই বেশি লাগছে। তারা মনে করেন, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বড় ধরনের উন্নতি ঘটবে।

বক্তারা আরও বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাস, ধান, সুপারি ও ইলিশ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তারপরও ভোলাবাসী এখনো যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই সেতু নির্মাণ দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের দাবি। জরুরি প্রয়োজনে আমরা চরম সমস্যায় পড়ি। যদি সেতুটি তৈরি হয়, তাহলে ঢাকা বা বরিশালে যাওয়া অনেক সহজ হবে। পড়াশোনা, চিকিৎসা সব ক্ষেত্রেই সুবিধা মিলবে।”

আন্দোলনকারীরা সরকারের প্রতি দ্রুত ভোলা-বরিশাল সেতুর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান। একইসঙ্গে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

1

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

2

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

3

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

4

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

5

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

6

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

7

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

8

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

9

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

10

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

11

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

12

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

13

পিতার ভুলে পুত্রের মৃত্যু

14

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

15

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

16

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

17

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

18

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

19

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

20