মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় প্রবাসী আবুল কাশেমের উদ্যােগে ফ্রি চিকিৎসা ও মেডিসিন পেলেন সাড়ে ৩শ রোগী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ফ্রি ওষুধ প্রদান করার লক্ষ্যে ভোলার উত্তর দিঘলদীর কৃতি সন্তান, সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম এর উদ্যােগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ও ভোলা থেকে আগত মেডিসিন, গাইনি ও শিশু রোগের অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগ নির্ণয় করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০ টায় টেলি কনফারেন্সে আলহাজ্ব আবুল কাশেম তার বাস ভবনে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 
শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,  ডাক্তারগন রোগী দেখেন। অন্য একটি কক্ষে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। কথা হয় গাইনী সমস্যা নিয়ে সেবা নিতে আসা হনুফা, আমেনা, আফরোজা, কমেলা, মেডিসিনের ইকবাল হোসেন, আলী ফরাজী, মোস্তফা হাওলাদার, তাঁরা জানান, ঘরের সামনে ডাক্তার পাইছি। টাকা লাগে নাই (ফ্রি) ঔষধও পাচ্ছি। কোন ভিজিট লাগছে না। আমরা খুশি।
সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম  জানান, এ এলাকা আমার জন্মস্থান। এ এলাকার সন্তান হিসেবে এটা আমার সামাজিক ও মানবিক দায়িত্ব। এর মাধমে জনগনের মাঝে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতন করার চেষ্টা করবো। এটা সম্পূর্ণ অরাজনৈতিক বিষয়। সেবা দেওয়া চিকিৎসকগণ হলেন ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী (স্বাক্ষর), ডাক্তার জান্নাতুল মাওয়া, ডাক্তার সালমান হৃদয় প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

1

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

2

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

3

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

4

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

5

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

6

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

7

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

8

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

9

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

10

নোয়াখালী ২ আসনে মনোনয়ন প্রত্যার করেন তোফাজ্জল হোসাইন মানিক

11

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

12

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

13

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

14

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

15

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

16

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

17

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

18

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

19

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

20