মোঃ নূরুল ইসলাম
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা আহত-৪

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলায় চারজন জেলে আহত হয়েছেন। আহতরা হলেন, মো. জসিম মাঝি (৩৫), মো. নাঈম (২০), মো. আনোয়ার (৩২) ও মো. আব্দুল মান্নান (২০)। তারা সবাই উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার বাসিন্দা। আহত জেলেদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে মাঝের চর এলাকার মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে। আহত জসিম মাঝি জানান, রাত সাড়ে ১০টার দিকে তার ও শাহাবুদ্দিন মাঝির দুইটি মাছ ধরার ট্রলার মেঘনা নদীতে মাছ শিকারে যায়। তারা কাচিয়া মাঝের চর ও মদনপুরের মাঝামাঝি মেঘনা নদীতে জাল ফেলেন। জাল টেনে তোলার শেষের দিকে দুইটি ট্রলারে করে ১০-১২ জন জলদস্যু এসে তাদের ট্রলারে হামলা চালায়। এ সময় ট্রলারে থাকা জেলেদের মধ্যে চারজন ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। ট্রলারে থাকা বাকি চার জেলেকে জলদস্যুরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় জেলেদের কাছে থাকা তিনটি মোবাইল ও ট্রলারে থাকা মাছ এবং জাল নিয়ে যায়। জলদস্যুরা চলে যাওয়ার পর নদীতে থাকা অন্য জেলেরা আহত ও নদী ঝাঁপিয়ে পড়া জেলেদের উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আব্দুল মান্নান নামের এক জেলের চোখে কোপ লেগে গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন জানান, রাতে বিষয়টি তাদের কেউ জানায়নি। সকালে খবর পেয়ে ঘটনা জানার জন্য আহত জেলের কাছে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

1

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

2

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

3

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

4

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

5

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

6

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

7

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

8

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

9

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

10

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

11

পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা প্রতিরোধে ধাপেরহাটে জাম

12

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

13

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

14

জামায়াতের অবস্থান কর্মসূচি

15

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

16

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

17

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

18

মাতৃভূমির টান

19

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

20