জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ভিসির মায়ের মৃত্যুতে অনশন ভাঙলেন শিক্ষার্থী সাজু, তবে আন্দোলন অব্যাহত

‎মো. সাজ্জাদ হোসেন সোহান, মাভাবিপ্রবি প্রতিনিধি


‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি সাময়িকভাবে বিরতি দিয়েছেন অপরাধতত্ত্ব ও পুলিশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু।
‎
‎গতকাল সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে তিনি আমরণ অনশন শুরু করেন। তাঁর সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী প্রতীকী অনশনে অংশ নেন। মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত সাজুর অনশন চলছিল এবং তাকে স্যালাইন দেওয়া হচ্ছিল।
‎
‎শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার অন্যতম হলো দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ প্রতিষ্ঠা। এ লক্ষ্যে তারা গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিপত্র জমা দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও রিজেন্ট বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরে ২ আগস্ট প্রশাসনের সঙ্গে বৈঠকে ১০ আগস্টের মধ্যে রিজেন্ট বোর্ডে প্রস্তাবটি পাস করার আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও দাবিটি বাস্তবায়িত হয়নি।
‎
‎আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের মা ইন্তেকাল করেছেন। মানবিক কারণে সাজু অনশন ভেঙে উপাচার্যের মায়ের জানাজায় যোগ দিতে যাচ্ছেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, অবস্থান কর্মসূচি আগামী শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার থেকে পুনরায় আমরণ অনশন শুরু হবে।
‎
‎অবস্থানস্থলে শিক্ষার্থীরা “ভাত নয়, আইন খাবো”, “তালা ভাঙছি, মাকসু আনবো”, “ইনকিলাব জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যা প্রশাসনিক ভবন প্রাঙ্গণ মুখর করে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

1

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

2

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

3

মৌলভীবাজার কুলাউড়ার সোহেল আমেরিকায় আটলান্টিক সিটি কাউন্সিল ন

4

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

5

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

7

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

8

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

9

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

10

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

11

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

12

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

13

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

14

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

15

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

16

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

17

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

18

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

19

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

20