জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভালুকায় অস্ত্রের মুখে চেকে স্বাক্ষর, ব্যবসায়ীকে মামলায় ফাঁসানোর অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক চেকে স্বাক্ষর নেওয়ার পর ভুয়া মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। শুক্রবার (১১ জুলাই) বিকালে মেদিলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ওয়াছিকুল আজাদ এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ওয়াছিকুল আজাদ জানান , ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর পৌর এলাকার সানির মোড়ে আওয়ামী শ্রমিকলীগের এক সদস্য রিপন সরকারের সঙ্গে স্থানীয় জুট ব্যবসায়ী মাজহারুল ইসলামের আর্থিক লেনদেন হয়। তিনি ওই সময় মাজাহারুলের পক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।পরবর্তীতে ওই লেনদেন ঘিরে বিরোধ তৈরি হলে চলতি বছরের ২৫ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রিপন সরকার ও তার সহযোগীরা ওয়াছিকুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে শাহজালাল ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের দুটি চেকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। একইসঙ্গে একটি খালি স্ট্যাম্পেও তার স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ওয়াছিকুলের দাবি, পরবর্তীতে সেই চেক জাল করে ৩৯ লাখ ৬ হাজার টাকা ও ৩০ লাখ ৪০ হাজার টাকার ভুয়া আর্থিক দাবি দেখিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন রিপন সরকার ও তার ঘনিষ্ঠ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি।

ভুক্তভোগী ওয়াছিকুল আজাদ বলেন, আমি এখন মানসিকভাবে ভেঙে পড়েছি। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসন ও গণমাধ্যমের কাছে সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

1

জমি তুমি কার

2

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

3

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

4

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

5

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

6

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

7

নোবিপ্রবিতে সাবেক ৪ শিক্ষার্থীসহ ২৩ জন শিক্ষক নিয়োগ

8

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

9

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি রপ্তানী

10

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

11

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

12

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

13

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

14

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

15

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

16

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

17

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

18

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

19

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

20