জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

মো আমিনুল ইসলাম 
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পাড়াপাড়ের সময় সড়ক দুর্ঘটনায় সালমান ফার্সি (৭) নামে এক নূরানী মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। 

আজ রবিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে নয়টায় উপজেলার বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান ফার্সী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মোঃ সাইদুল ইসলামে কনিষ্ঠ পুত্র।সে হাজী মদন আকন নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রথম শ্রেীন ছাত্র। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শিশুটি বাসা থেকে বের হয়ে মাদ্রাসার সামনে সড়ক পারাপারের সময় দুটি অটোরিকশা ওভারটেক করতে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। দুর্ঘটনায় শিশুটি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর ঘাতক অটোরিকশাটি নিয়ে চালক পালিয়ে যায়। ছোট্ট শিশু সালমানের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় ও মাদ্রাসা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাৎক্ষণিক ভাবে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

1

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

2

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

3

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

4

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

5

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

6

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

7

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

8

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

9

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

10

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

11

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

12

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

13

বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যু

14

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

15

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

16

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ

17

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

18

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধ

19

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

20