জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো.মেহেদী হাসান 
ভাঙ্গুড়া, পাবনা 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) উপজেলা সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ মাঠে পতাকা উত্তোলন ও জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক মো.ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.আলতাফ হোসেন,ও যুগ্ম আহ্বায়ক মো.শাহিনুর রহমান শাহীন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মো.মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি পাবনা ০৩এলাকার মনোনয়ন প্রত্যাশী কৃষি বিদ হাসান জাফির তুহিন।
 বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা করেন। সেই থেকে দলটি দেশের উন্নয়নে কাজ করে আসছে। দেশের প্রতিকূল সময়েও তারা বন্যা, জলোচ্ছ্বাস ও মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে সাহায্য করেছে। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি।আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট দীর্ঘকাল দেশ সেবা করতে পারলে এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতেন। তার সহধর্মিণী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়নের জোয়ার বয়ে যাবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ সহ উপজেলা বিএনপির সকল যুগ্ন আহবায়ক। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম,শামিম , মামুন তিতুমীর,জামাল সহ সকল যুগ্ম আহ্বায়ক।উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো .আখিরুজ্জামান মাসুম, সদস্য সচিব আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো .এস এম হুমায়ূন কবির প্রমুখ।
 উদযাপন অনুষ্ঠানে নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ত্যাগ ও যুবদলের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফের

1

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

2

কাস্টমস কর্মকর্তা সনজু মিয়ার ঘুষ বাণিজ্য ও হয়রানি

3

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

4

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

5

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

6

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

7

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

8

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

9

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

10

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

11

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

12

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

13

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

14

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

15

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

16

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

17

আসামি চালান নিয়ে বাকবিতণ্ডা, এএসআই শরীফের লাঠির আঘাতে এএসআই

18

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

19

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

20