মোঃ করিম উদ্দিন
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাগ্য পরিবর্তন ফল চাষে সিরাজুলের

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের হাঁটুভাঙা গ্রামের বাসিন্দা। স্বপ্ন দেখেন কৃষি উদ্যোক্তা হওয়ার।‌ যেই চিন্তা, সেই কাজ। টিলা ও সমতল মিলিয়ে ১০ একর জায়গাজুড়ে বাড়ির ইউক্যালিপটাস ও আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে শুরু করেন মাল্টা চাষ। সঙ্গে আরও বিভিন্ন ধরনের ফলের গাছও রোপণ করেন।
প্রথমদিকে সফল না হলেও এখন সাফল্য পেয়েছেন সিরাজুল ইসলাম। নিজের উৎপাদিত মাল্টা, আম, পেয়ারা, আনারস, লিচু, কুল বরই, নারিকেল ও কাঁঠালসহ ফল-ফসল বিক্রি করে প্রতিবছর প্রায় দেড় কোটি টাকা আয় করেন তিনি। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে পেয়েছেন কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) অ্যাওয়ার্ড।
সিরাজুল ইসলামের সফলতার পেছনে রয়েছে দীর্ঘ গল্প। সবসময় তার চিন্তা ছিল ব্যবসা করা। জীবনের শুরুতে অস্ট্রেলিয়া থেকে গরু এনে গড়ে তুলেছিলেন খামার। করেছেন ঠিকাদারি, পাথরের ব্যবসাও। ২০০৫ সালে খামার ব্যবসা বন্ধের পর পাথরের ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু পাথরে ব্যবসায়ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয় তাকে।
বর্তমানে তার বাগানে তিন হাজার মাল্টা গাছ, এক হাজার আম, ২০ হাজার আনারস ও ৪০টি ভিয়েতনামি নারিকেল গাছ রয়েছে। এছাড়াও ড্রাগন, সফেদা, কাঁঠাল, লিচু, আজওয়া খেজুরসহ বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছর তিন হাজার মাল্টা গাছ থেকে ১৫-২০ লাখ টাকার মাল্টা ও ২০ হাজার আনারস গাছ থেকে প্রায় ৮০ লাখ টাকার আনারস বিক্রি করা হয়। এছাড়াও প্রতি বছর গড়ে তিন লাখ টাকার আম, ৩-৪ লাখ টাকার নারিকেল, ২০ হাজার টাকার ড্রাগন ও ৫০-৬০ হাজার টাকার কাঁঠালসহ আরও ২০-৩০ লাখ টাকার ফল বিক্রি করেন। এর বাইরে সমতল জমিতে সবজি চাষ করছেন তিনি। প্রতিবছর ফল ও সবজি বিক্রি করে প্রায় দেড় কোটি টাকা আয় করেন সিরাজুল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

1

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

2

নগরীতে যুবকের লাশ উদ্ধার

3

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

4

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

5

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

6

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

7

শিবচরে ৬ বছরের শিশু মাদ্রাসারছাত্রীকে ধর্ষন

8

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

9

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

10

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

11

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

12

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

13

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

14

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

15

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

16

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

17

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

18

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

19

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

20