সোহেল মাহমুদ
প্রকাশঃ 1-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভর্তি পরীক্ষায় মানবিক সহায়তা

দীর্ঘ এক যুগ পর জামালপুরে অনুষ্ঠিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। শনিবার (৩১ মে) সকাল ১১টায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। কেন্দ্রটিতে মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৯৫৫ জন।
পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন ছাত্র সংগঠন পরীক্ষাকেন্দ্রের আশেপাশে স্থাপন করে হেল্প ডেস্ক। সংগঠনগুলোর মধ্যে ছিল—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, গণঅধিকার পরিষদসহ জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন ছাত্রকল্যাণ পরিষদ।
তবে সেবার পরিসর, পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গিতে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা। তাদের আয়োজন ছিল সর্বজনগ্রাহ্য ও মানবিক। হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সরবরাহ করা হয় খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, আসন বিন্যাস সংক্রান্ত তথ্য, এডমিট কার্ড প্রিন্ট সুবিধা এবং ফ্রি চিকিৎসা সেবা।
এক শিক্ষার্থী ভুল কেন্দ্রে পৌঁছানোর পর, সময়মতো মূল কেন্দ্রে পৌঁছাতে তাকে শিবিরের ফ্রি মোটরসাইকেল সার্ভিসে পৌঁছে দেওয়া হয়—যা উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
আয়োজক সংগঠনের এক সদস্য জানান,
“আমরা মানবিক দায়বদ্ধতা থেকে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এভাবে শিক্ষার্থীদের সেবা দিয়ে যেতে চাই।”


সরকারি আশেক মাহমুদ কলেজের সভাপতি সামসুদ্দীন সুলাইমান বলেন,
“পরীক্ষার দিন বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ আমাদের আশাবাদী করে তুলেছে। তবে শিবিরের কার্যক্রম ছিল সবচেয়ে সংগঠিত ও ব্যতিক্রমধর্মী। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বড় পরিসরে দেখতে চাই।”


পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে ফ্রি কলম ও তথ্যপত্র বিতরণ করে ইসলামী ছাত্রশিবির।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

1

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

2

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

3

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

4

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

5

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

6

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

7

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

8

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

9

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

10

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

11

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

12

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

13

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

14

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

15

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

16

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

17

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

18

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

19

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

20