Mst: Meherun Nesa
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যতিক্রমী উদ্যোগ

মনির আহমদ আজাদ 

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী শহরে অবস্থিত ইনসাফ রেস্তোরাঁ ইতোমধ্যে জনপ্রিয় ও মানসম্মত রেস্টুরেন্ট হিসেবে সুনামের শীর্ষে অবস্থান করছে। সুস্বাদু খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা এই প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক সাফল্যেই সীমাবদ্ধ নেই, বরং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইনসাফ রেস্তোরাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন এর কর্ণধার সাহাব উদ্দিন, যিনি প্রচলিত ব্যবসায়িক চিন্তার বাইরে গিয়ে অভিনব ও মানবিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে গেছেন। তার দূরদর্শী চিন্তা ও ব্যতিক্রমী প্রচারণা ইনসাফ রেস্তোরাঁকে করেছে আরও জনপ্রিয়।

গত ৬ ডিসেম্বর ইনসাফ রেস্তোরাঁর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া হয় এক অনন্য উদ্যোগ। এ উপলক্ষে লোহাগাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের ৭ শতাধিক শিক্ষক-শিক্ষিকাকে উপহার দেওয়া হয় বিশেষভাবে তৈরি নাম, পদবি ও মোবাইল নম্বর সংবলিত মজবুত ও দৃষ্টিনন্দন চাবির রিং। যা শুধু একটি উপহার নয়, বরং সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবেই দেখছেন শিক্ষকরা।

এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার নাছির আহমদ। তার আন্তরিক সহযোগিতায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ইনসাফ রেস্তোরাঁর এমন উদ্যোগকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন লোহাগাড়া উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ। তাদের মতে, একজন ব্যবসায়ীর পক্ষ থেকে শিক্ষা পরিবারের প্রতি এমন সম্মানজনক ও চিন্তাশীল উদ্যোগ সত্যিই বিরল এবং প্রশংসার দাবিদার।

ব্যবসায়িক সুনাম, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ—এই তিনের সমন্বয়ে ইনসাফ রেস্তোরাঁ আজ শুধু একটি রেস্টুরেন্ট নয়, বরং লোহাগাড়ার একটি গর্বিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য ব্যবসায়ীদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।  

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

1

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

2

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

3

তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া

4

আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহত

5

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

6

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

7

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

8

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

9

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

10

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

11

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

12

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

13

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

14

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

15

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

16

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

17

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

18

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

19

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

20