জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক

আব্দুল মতিন মুন্সী।।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে মা ও ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে।
২৮ জুলাই সোমবার ভোরের দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর এলাকার বিল্লাল মোল্যা ও তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে যৌথবাহিনী তাদের বাড়িতে অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিল্লাল মোল্যা পালিয়ে গেলেও তার স্ত্রী ইয়াসমিন বেগম (৫০) এবং ছেলে সাকিব মোল্যাকে (১৮) আটক করা হয়।

পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম গাঁজা, দুটি পালসার মোটরসাইকেল, তিনটি দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এই ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের সোমবার দুপুরে আদালতে চালান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

1

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

2

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

3

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

4

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

5

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

6

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

7

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

8

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

9

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

10

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদ

11

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

12

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

13

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

14

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

15

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

16

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

17

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

18

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

19

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

20