আব্দুল মতিন মুন্সি
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে গবাদিপশুর এল এস ডি রোগ নিরাময়ে টিকাদান কর্মসূচি পালিত

ফরিদপুরের বোয়ালমারীতে গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় ৫ দিন ব্যাপী এল,এস,ডি টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলায় এডিবি বরাদ্দের আওতায় ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ। বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামে কর্মসূচির প্রথম কার্যদিবসে এর উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের সার্বিক তদারকি করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি  খামারিদের উদ্দেশ্যে LSD  ভ্যাক্সিন এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং খামারিদেরকে গবাদিপশু পালনে উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনা  প্রদান করেন। বিশেষ অতিথি  উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ শওকত আলী পরিস্থিতি মোকাবিলায় খামারিদের বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি    এল,এস,ডি রোগ ও তার প্রতিকারে ভ্যাকসিন কার্যক্রমের  যাবতীয় দিক তুলে ধরে বলেন,লাম্পি স্কিন ডিজিস( এল এস ডি) গবাদি পশুর বিশেষ করে গরুর মারাত্মক একটি চর্মরোগ। যা মশা-মাছি বাহিত  ভাইরাস  দ্বারা  সংক্রমিত হয়। আক্রান্ত গরুতে তীব্র জ্বর , প্রদাহ,  জয়েন্ট ফুলে যাওয়া সহ সারা শরীরে  গুটি দেখা যায় এবং পরবর্তীতে তা  শরীরে ক্ষত হয়ে যায়। প্রাণী খাদ্য অনিহার কারণে দুর্বল হয়ে আরো অসুস্থ হয়ে যায়। যেহেতু রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট সেজন্য প্রতিরোধ ব্যবস্থা হিসাবে ভ্যাক্সিন ই একমাত্র উপায়। 
রোগটির ভ্যাকসিন  সরকারি ভাবে প্রানিসম্পদ অফিসে সরবরাহ না থাকায় বর্তমানে  বোয়ালমারী উপজেলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষিতে 
খামারিদের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এডিবির তহবিলের সহায়তা নিয়ে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচি   বাস্তবায়ন করছে। ৫ দিনে পাঁচটি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬ শতাধিক গরুকে টিকা দেওয়া হয়েছে বলে জানাগেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠি

1

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

2

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

3

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

4

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

5

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

6

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

7

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

8

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

9

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

10

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

11

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

12

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

13

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

14

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

15

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

16

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

17

বেলকুচি তামাই কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার উদ্যোগে বিশাল নি

18

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

19

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

20