জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলাবতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ৩

অরবিন্দ রায়।।

নরসিংদীর বেলাবতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বিমল বিশ্বাস (৪২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিমল বিশ্বাস রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের অমৃত বিশ্বাসের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। আহত শাহজাহান (৪০) একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে। তিনি সিএনজির যাত্রী ছিলেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্য ২ জন আহতদের পরিচয় পাওয়া যায় নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , সন্ধ্যায় ঢাকা থেকে উত্তরা পরিবহনের একটি বাস ভৈরবের দিকে যাচ্ছিলো। বাসটি দ্রুতগতিতে এসে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক বিমল, সিএনজি যাত্রী শাহজাহানসহ আরো দুইজন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বিমলকে মৃত ঘোষণা করে আর শাহজাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুর রহমান গনমাধ্যমকে জানান , উত্তরা পরিবহনের বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে । নিহতের মরদেহ সুরতাল করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

1

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

2

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

3

স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বাংলাদেশের বিক

4

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

5

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

6

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

7

সত্যি চুমু নাকি এআই

8

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

9

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

10

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

11

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

12

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

13

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

14

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

15

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

16

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

17

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

18

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

19

বাবা দিনমজুর, কিন্তু স্বপ্ন ছিল আকাশসম। ঢাকা ও চট্টগ্রাম বিশ

20