জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মী সংকট সেবা পেতে ভোগান্তি

সাদ্দাম হোসাইন।।

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরেই চিকিৎসক, নার্স ও কারিগরি কর্মীর চরম সংকট চলছে। ফলে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, অথবা উচ্চ ব্যয়ে প্রাইভেট ক্লিনিক বা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এই সংকট স্বাস্থ্যসেবার মানকে শুধু প্রশ্নবিদ্ধই করছে না, বরং জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
৫০ শয্যাবিশিষ্ট এই সরকারি হাসপাতালটি উপজেলার প্রায় চার লাখ মানুষের একমাত্র চিকিৎসা নির্ভরতা। ৫৪ জন কর্মীর মধ্যে ২৪ জন কর্মী আছে। কিন্তু বাস্তব চিত্র হলো, হাসপাতালে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য পড়ে আছে। গাইনী, সার্জারি, মেডিসিন ও শিশু বিভাগের কোনো বিশেষজ্ঞই নেই। সাধারণ রোগীদেরও উপযুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
হাসপাতালের  এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। জরুরি বিভাগের রোগীরা পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যেতে, যেখানে অনেক সময় অতিরিক্ত খরচ ও ভুল রিপোর্টের ঝুঁকি থাকে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের পরিবেশও অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত। বাথরুমগুলো ব্যবহারের অযোগ্য, ময়লার স্তূপ চারপাশে জমে আছে। এমনকি দেখা গেছে, অদক্ষ কর্মী যেমন পরিচ্ছন্নতা কর্মী বা মালি ইনজেকশন, ব্যান্ডেজ কিংবা সেলাইয়ের কাজ করছে। 
হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি বহুদিন ধরে অকেজো, আরেকটির অবস্থাও ঝুঁকিপূর্ণ। রোগী পরিবহনের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় গুরুতর রোগীদের জীবন নিয়ে জুয়া খেলতে হচ্ছে।
এছাড়া দালালচক্রের দৌরাত্ম্যেও হাসপাতালের সেবা ব্যাহত হচ্ছে। রোগীদের বাইরে নিয়ে গিয়ে অপ্রয়োজনীয় পরীক্ষা করিয়ে কমিশনভিত্তিক বাণিজ্যের অভিযোগ উঠেছে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার লিখিত অভিযোগ ও গণস্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসফিয়া সাবেরীন বলেন। 
 জনবল সংকট, বিশেষজ্ঞ ডাক্তার ৩ জনকে দিয়ে রোগী সেবা দিয়ে যাচ্ছি,আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুইটা অ্যাম্বুলেন্স একটা অকেজ হয়ে পড়ে আছে, একটা দিয়ে কোন রকম ভাবে মাঝে মধ্যে  সার্ভিসিং করে চালানো হচ্ছে অ্যাম্বুলেন্সটি। আমার উর্দ্ধতন কর্মকর্তার কাছে আবেদন করা আছে, যে কোন সময় নতুন একটা অ্যাম্বুলেন্স
বরাদ্দ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

1

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

2

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

3

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

4

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

5

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

6

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

7

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

8

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

9

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

10

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

11

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

12

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

13

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

14

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

15

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

16

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

17

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

18

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

19

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

20