জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রী আটক

  জাকির হোসেন

বেনাপোল চেকপোস্ট কাষ্টমসে ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রীকে ১৭ লাখ হুন্ডির টাকাসহ আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভারত থেকে আসার পর বেনাপোল চেকপোস্ট কাস্টমসে স্ক্যানিং এর সময় তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ তাদের আটক করে। 

আটককৃতরা হলেন ভারতীয় পাসপোর্টযাত্রী ভারতের পশ্চিবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার হরিদাসপুর রায়পুর গ্রামের আনন্দ বৈদ্যর স্ত্রী রিনা বৈদ্য (৩৭) পাসপোর্ট নম্বর-জেডএ-১৩৩২৫০ ও একই জেলার বাগদা থানার কুলিয়া এলাকার মৃত সানোয়ার শাহাজীর স্ত্রী মুক্তি শাহাজি (৫৪) পাসপোর্ট নম্বর- জেড-৭২৪৮৪৩৭
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ব্যবসায়ীক ভিসায় নিয়ে তারা প্রতি লাখ টাকায় ৩০০ টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। তারা আরও জানান, বেনাপোল ইমিগ্রেশন পার হওয়ার একটি ছেলের কাছে টাকার ব্যাগ হস্তান্তরের কথা ছিল। ছেলেটির পরিচয় তারনা জানে না।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন এ ঘটনায় আটক ভারতীয় নারীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অতুল গোস্বামী জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমসের স্ক্যানিং তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ তল্লাশির জন্য দিলে সেখানে ১৭ লাখ টাকা পাওয়া যায়। টাকার উৎস ও বাংলাদেশে আনার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ কারণে ডিটেনশন মেমো (ডিএম) মূলে টাকাগুলো জব্দ করা হয়। তবে পরবর্তীতে ফেরত যাওয়ার সময় বৈধ উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারলে আইন অনুযায়ী টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে বলে তিনি জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

1

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

2

তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও

3

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

4

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

5

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

6

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

7

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

8

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

9

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

10

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

11

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

12

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

13

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

14

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

15

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

16

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

17

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

18

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

19

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

20