জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'জয় বাংলা' ও 'শেখ হাসিনা ফিরবে' দেওয়াল লিখনের প্রতিবাদ

মুহাম্মদ মূসা।।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরবে’—এমন দেওয়াল লিখনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুখতার এলাহী হলের ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা ‘নিষিদ্ধ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’—এমন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে এসে দাপটের সঙ্গে আচরণ করছে, শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
বক্তারা দাবি করেন, রাতের আঁধারে ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও হলে ফ্যাসিবাদপন্থী স্লোগান লেখা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানানো হয়। পাশাপাশি ক্যাম্পাসে সব সিসিটিভি ক্যামেরা সক্রিয় করার জন্য সময়সীমা বেঁধে দেন তারা।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহান সুমন, রহমত আলী, শাহরিয়ার সোহাগসহ অন্যান্য শিক্ষার্থী নেতারা। তারা অভিযোগ করেন, শহীদ আবু সাঈদের শাহাদতের বর্ষপূর্তির রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখের সামনে এ ঘটনা ঘটেছে, যা প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ।
শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে তারা নিজেরাই দায়ীদের খুঁজে বের করবে। সেই দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

1

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

2

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

3

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

4

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

5

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

6

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

7

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

8

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

9

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

10

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

11

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

12

নাসিরনগর সদর ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নে জননেতা এম এ হান্নানের

13

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

14

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

15

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

16

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

17

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

18

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

19

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

20