জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার অসুস্থতার অজুহাত চাঁদাবাজি, সিআইডির মামলা

মোঃ সোলাইমান হোসেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার অসুস্থতার নাম ভাঙিয়ে চাঁদাবাজির মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটি দায়ের করা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায়।সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তি নিজেকে বেগম খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, মোতাল্লেছ হোসেনের নামে খোলা বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তিনি এম এল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মালিকানা দাবি করলেও প্রতিষ্ঠানটির কোনো বাস্তব অস্তিত্ব নেই। যদিও ট্রেড লাইসেন্স রয়েছে, তবুও কোনো ব্যবসায়িক কার্যক্রমের প্রমাণ মেলেনি।
প্রতারণার অংশ হিসেবে কখনো নিজেকে পোশাক কারখানার মালিক, কখনো চা-বাগান উদ্যোক্তা কিংবা ঠিকাদার পরিচয় দিয়ে তিনি প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন। পরে খালেদা জিয়ার অসুস্থতার অজুহাত দেখিয়ে বিএনপি–সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা 
সংগ্রহ করে নিজের ব্যাংক হিসাবে জমা করেন।
সিআইডি জানিয়েছে, আদালতের আদেশে মোতাল্লেছ হোসেনের বিভিন্ন হিসাবে থাকা পাঁচ কোটি টাকার বেশি অর্থ ইতোমধ্যেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় গত রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় মামলা (নম্বর–১৯) দায়ের করা হয়। মামলায় মোতাল্লেছ হোসেন ছাড়াও অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

1

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

2

যে ঐতিহ্য হারাবার পথে

3

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

4

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

5

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

6

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

7

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

8

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

9

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

10

এমইউজে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে কয়রা উপজেলা প্রেসক্লাবের থ

11

লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

12

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

13

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

14

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

15

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক

16

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

17

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

18

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

19

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

20