জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন মোল্লা
 

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের শিবচর উপজেলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ ইং) সন্ধ্যা ৭টায় শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বন্দরখোলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী চৌধুরী নাদিরা মিঠু। তিনি তাঁর বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম দিপু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ ও নেতৃত্ব অনুসরণ করে বিএনপির নেতাকর্মীরা আগামীর আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা,সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার ,যুবদলের সভাপতি প্রার্থী , মোঃ শাহিন গোমস্তা, শাওন চৌধুরী,লিখন চৌধুরী,বাচ্চু মীর,নুর-আলম মাদবর, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

1

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

2

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

3

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

4

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

5

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

6

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

7

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

8

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

9

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

10

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

11

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

12

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

13

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

14

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

15

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

17

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

18

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

19

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

20