জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেগমগঞ্জে বিএনপি'র নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত সভায় হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।  

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।  

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকত উল্যাহ বুলু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। সোমবার বিকেলে একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে একটি সভার আয়োজন করে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা। ওই সভায় বিকেল ৪টার দিকে প্রায় ৩শতাধিক নেতাকর্মি এসে যোগ দেন। এ সময় হঠাৎ মুখোশ পরে ৫০-৬০জন যুবক এসে হামলা চালায়। একপর্যায়ে তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। পরবর্তীতে তারা সভাস্থলে প্রায় ৫শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর করে চলে যায়। হামলাকারীরা যাওয়ার সময় বলে যায় এখানে কোন সভা করা যাবে না।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে একটি গন্ডগোল হয়েছে বলে আমি শুনেছি। এর বেশি কিছু আমি জানিনা।  

ঘটনার বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে আমরা ঘটনাস্থলে গিয়ে কোন কিছু দেখতে পাইনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

1

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

2

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

3

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

4

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

5

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

6

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

7

নবাবগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

8

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

9

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

10

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

11

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

12

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

13

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

14

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

15

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

16

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

17

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

18

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

19

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

20