জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী, ২দিন ধরে সড়ক অবরোধ-বিক্ষোভ

মোঃ মাহিন খান
ঝালকাঠি প্রতিনিধি

ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ২০০ বছরের পুরনো নোয়াখালী জেলা। বৃহত্তর এই জেলার মানুষ ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালী বিভাগ দেখতে চায়। তাই এই অঞ্চলকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। বিভাগের দাবিতে আবারো গত ২দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) বাদ জুম্মা জেলা শহর মাইজদী এবং গতকাল ২ অক্টোবর উপজেলা শহর সোনাইমুড়ি বাইপাস নোয়াখালী কুমিল্লা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। আজ শুক্রবার জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি প্রধান সড়কে প্রবেশ করতেই চার দিক থেকে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিতে থাকে। ফলে গণ-আন্দোলনে রুপ নেয় বিক্ষোভ-সমাবেশটি। এতে জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ আশপাশের জেলা নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান।

শহরজুড়ে বিক্ষোভ শেষে নোয়াখালী সুপার মার্কেটের সামনে সমাবেশে- হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মডেল নোয়াখালী ইউনিয়ন পরিষদের মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, নোবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত, তুষারসহ  অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০ বছরের পুরোনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি  বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুণির জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। কিন্তু আমরা শুনছি, নোয়াখালীকে বিভাগ না করার ষড়যন্ত্র চলছে। আমরা কোন ষড়যন্ত্র মেনে নিবো না।

বক্তারা আরো বলেন, ঢাকা থেকে মাত্র ৮০ কি.মি দূরত্বের জেলা কুমিল্লা নয়, ১৬০ কি.মি. দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানি ছাড়া যদি কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয় তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নিবে না। প্রয়োজনে আমরা চট্রগ্রামের সঙ্গেই থাকব তবুও কুমিল্লার সঙ্গে বিভাগে যাব না। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত করা হয় তাহলে নোয়াখালীর তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল শ্রেণী-পেশার মানুষ প্রয়োজনে লাগাতার কঠোর আন্দোলনে নামবে, তারপরও বিভাগ বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরবো না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

1

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

2

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

3

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

4

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

5

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

6

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

7

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

8

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

9

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

10

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

11

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

12

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

13

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

14

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

15

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

16

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

17

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

18

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

19

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

20