জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিকাশ এজেন্টকে শক দিয়ে অজ্ঞান করে টাকা ছিনতাই, পরে অভিযুক্ত যুবক নিহত

নূর মোহাম্মদ শ্রাবণ। 

কুমিল্লার চান্দিনা থানার বরকরই ইউনিয়নের চাঁনসার গ্রামে পিটিয়ে একজন যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মূল সূত্রপাত ঘটে গত ১৫ নভেম্বর এক বিকাশ এজেন্টের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার পর।পুলিশ সূত্রে জানা যায়, চাঁনসার গ্রামের মোঃ ময়নাল হোসেন (৫০), পিতা আব্দুল মজিদ—একজন বিকাশ এজেন্ট। তিনি বরকরই ইউনিয়নের কাদুটি বাজারে দোকান পরিচালনা করেন। ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে সারা দিনের সংগ্রহীত প্রায় ৩,৫০,০০০ টাকা একটি ব্যাগে করে বাড়িতে ফেরার সময় পূর্ব-পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার বাড়ির দরজার খিল বাইরে থেকে আটকে ফেলেবাড়ির উঠানে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে এবং ব্যাটারিচালিত হেভি শক মেশিন দিয়ে ময়নালের গলায় বৈদ্যুতিক শক দিয়ে অচেতন করে ফেলে। এরপর তার সঙ্গে থাকা টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। আহত ময়নাল দুর্বৃত্তদের মধ্যে কাদুটি গ্রামের মোঃ মুছা (২৬), পিতা মোঃ আওলাদকে চিনতে পারেন। ঘটনার পর থেকে মুছা এলাকায় আত্মগোপন করে।পুলিশ জানায়, ২৩ নভেম্বর রাতে মোঃ মুছা এলাকায় ফিরে এলে ময়নাল তার ১৫-২০ জন লোকসহ মুছাকে ধরে চাঁনসারের নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে বাড়ির উঠানে একটি পেয়ারা গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, এসময় ভারী বস্তু দিয়ে তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে ফেলা হয়।পরে রাত ১২টা ২৫ মিনিটে ঘটনাস্থলেই মুছার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।সংবাদ পেয়ে চান্দিনা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন চান্দিনা জোনের ডিআইও।পুলিশ বলছে, হত্যাকাণ্ড ও পূর্বের ছিনতাই—দুই ঘটনাই তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

1

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

2

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

3

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

4

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

5

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

7

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

8

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

9

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

10

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

11

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

12

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

13

নিয়ামতপুরে শিশু মমতা হত্যাকারীদের ফাঁসীর দাবী মানববন্ধন

14

কুমিল্লা ১১ জামায়াতে ইসলামী দলীয় মনোনীত প্রার্থী ড. তাহেরের

15

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

16

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

17

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

18

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

19

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

20