জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জের গনসমাবেশ

কাজী আতিকুর রহমান 
জেলা প্রতিনিধি নড়াইল 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ (নভেম্বর) বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুর আগেই বিকেল থেকেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

নড়াইল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, ২৩৭টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকারের সুযোগ পেয়েছি। আশা করছি, তরুণ নেতৃত্ব হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিবেন।

তিনি আরো বলেন আমার তিন প্রজন্ম বিএনপির রাজনীতি করছি আমার পরিবার সম্পর্কে আপনারা সব জানেন।আমি বা আমরা কেমন। আমি কোনোদিন কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সরকারি বরাদ্দ লুটপাট করেনি। দলীয় নেতাকর্মীসহ কেউ আমার নামে কোনো অনিয়মের কথা বলতে পারবেন না। আমি মনোনয়ন পেলে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

এ সময় বক্তব্য প্রদান করেন জেলা কৃষক দলের সাবেক আহবায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান৷ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ।
এ সময় সংসদীয় আসন নড়াইল-২ এর বিভিন্ন এলাকা থেকে হাজার-হাজার দলীয় নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

1

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

2

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

3

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

4

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

5

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের

6

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

7

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

9

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

10

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

11

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

12

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

13

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

14

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

15

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

16

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

17

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

18

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

19

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরা

20