জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন, উন্নয়নের অঙ্গীকার মাজেদ বাবুর

মিয়া সুলেমান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মনোনীত প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, “ঈশ্বরগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানকার তরুণেরা কাজের অভাবে শহরমুখী হচ্ছে, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত, আর চিকিৎসাসেবার মানও সন্তোষজনক নয়। জনগণ আমাকে সুযোগ দিলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থাও করব।”

রোববার (৯ নভেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল হক, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি এবং পৌর বিএনপির সদস্যসচিব নুরে আলম জিকু।

প্রকৌশলী মাজেদ বাবু বলেন, “দল আমার উপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছে। এজন্য আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি।”

আলোচনা সভা শেষে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়, যা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেল ৩টা থেকেই উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে জড়ো হন। দলীয় মনোনয়ন পাওয়ায় মাজেদ বাবুকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

বিপ্লব ও সংহতি দিবসে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত এই বর্ণাঢ্য বিজয় মিছিলে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি রূপ নেয় গণজোয়ারে। অংশগ্রহণ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার দিক থেকে সবচেয়ে দৃষ্টিনন্দন ছিল আঠারোবাড়ি ইউনিয়নের মিছিল।

এই মিছিলে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ স্থানীয় নেতারা।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও আঠারোবাড়ি ইউনিয়ন বিএনপির একমাত্র সদস্যসচিব প্রার্থী জনাব হাদিছ মিয়া। তার নেতৃত্বে আঠারোবাড়ির মিছিলটি ছিল সবচেয়ে সুসংগঠিত ও অংশগ্রহণে সমৃদ্ধ।

স্থানীয় রাজনীতিতে বর্তমানে হাদিছ মিয়া আঠারোবাড়ি ইউনিয়নের অন্যতম আস্থাভাজন ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি শুধু রাজনীতিক নন—জনগণের পাশে থাকা একজন পরিশ্রমী ও সদালাপী সমাজকর্মী হিসেবেও সুপরিচিত। তৃণমূলের নেতাকর্মীরা তার নেতৃত্বে বলছেন— “শহীদ জিয়ার আদর্শ যার, হাদিছ ভাই আমাদের অধিকার!” “পরিশ্রমী, সৎ ও সাহসী — হাদিছ ভাই-ই আমাদের ভরসা দেখি!”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

1

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

2

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

3

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

5

হাবিবুর রহমান সুমন

6

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

7

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

8

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

9

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

10

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍

11

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

12

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

13

সাভার বিরুলিয়া ইয়াবা সহ এক ব্যক্তি আটক

14

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

15

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

16

হেমন্ত হাওয়া

17

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

18

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

19

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

20