জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বালু উত্তোলনের ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই সংবাদ সম্মেলনে বললেন - বিএনপি নেতা মাজু

মুখলেছুর রহমান হীরা।।

নেত্রকোনা  বারহাট্টা উপজেলায় কংস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু। 

তিনি অভিযোগ করেছেন, প্রতিপক্ষের চক্রান্তে পরিকল্পিতভাবে তাকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বারহাট্টা শহরের গোপালপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মাজু বলেন, “আমি ড্রেজার মেশিন বা বালু উত্তোলনের সাথে কোনোভাবেই জড়িত নই। কে বালু তুলছে, কোথায় যাচ্ছে—এসব কিছুই আমার জানা নেই। রাজনৈতিক প্রতিপক্ষ কৌশলে ড্রেজার চালকের মাধ্যমে আমার নাম বলিয়ে দিচ্ছে, যাতে আমাকে বিতর্কিত করা যায়।”

তিনি আরও বলেন, আমি ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছি। আর সে কারণেই একটি মহল হিংসা ও ষড়যন্ত্র করে আমার বদনাম করতে মরিয়া হয়ে উঠেছে। ওইদিন ড্রেজার জব্দে প্রশাসনের অভিযানের সংবাদ প্রকাশের সময় সাংবাদিকরা আমাকে কল করেছিলেন সাইলেন্ট থাকায় রিসিভ করতে পারিনি। সেকারণে আমার অবস্থান পরিষ্কার করা যায়নি। তাই আজ সংবাদ সম্মেলনে বিষয়টি জানাতে চাইছি। 


প্রসঙ্গত, গত রোববার সাহতা এলাকায় কংস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এলাকাবাসী একটি ড্রেজার ও বাল্কহেড আটক করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ড্রেজার মালিক রইছ উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় স্থানীয় কয়েকজন গণমাধ্যমে বিএনপি নেতা মাজুর জড়িত থাকার কথা বলেন, যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।

তবে আজকের সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাজু নিজের সম্পৃক্ততার কথা সরাসরি অস্বীকার করে বিষয়টি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

1

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

2

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

3

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

4

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

5

বিজয় দিবস উদযাপন

6

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

7

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

8

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

9

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

10

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগা

11

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

12

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

13

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

14

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

15

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

16

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

17

ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

18

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

19

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

20