জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়া প্রেসক্লাবের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

বানারীপাড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রথম পরিচিতি সভা সম্প্রতি উৎসাহব্যঞ্জক পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার এবং বানারীপাড়ার সার্বিক পরিস্থিতি গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা। তিনি সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজের প্রকৃত প্রতিচ্ছবি হতে পারে। তিনি সাংবাদিকদের পাশে থাকার আশ্বাসও দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাসুম সরদার ও মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, মাহমুদুল হাসান ও সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আছিবুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন এবং সদস্যবৃন্দ—রতন দাস, জিসান হোসেন, মাসুম হাওলাদার, মাসুম মৃধা, খায়রুল ইসলাম, মেহেদী হাসান, ফয়সাল আহাম্মেদ ও শাহরিয়ার হাসান উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে যাওয়ার বিষয়ে একমত হন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

1

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

2

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

3

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

4

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

5

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

6

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

7

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনু

8

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

9

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

10

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

11

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

12

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

13

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

14

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

15

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

16

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

17

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

18

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

19

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

20