জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় পৌর জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: জনসাধারণের মাঝে স্বস্তির নিঃশ্বাস

বানারীপাড়া পৌরসভার ব্যস্ততম সড়কে চলাচলের ভোগান্তি লাঘবে ২৬ জুন (বৃহস্পতিবার) একটি স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামী। কর্মসূচির নেতৃত্ব দেন পৌর আমীর কাওসার হোসাইন। সার্বিক সহযোগিতায় ছিলো বানারীপাড়া যুব সেবা টিম ও পৌরসভা।
এই উদ্যোগে অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, পৌর বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল মল্লিক, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
পৌর শহরের ব্যস্ততম মধুচাক সংলগ্ন প্রধান সড়কটি পানির লাইন ও ড্রেন সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ থাকায়, বিকল্প হিসেবে ব্যবহৃত সংযোগ সড়কটি অতিরিক্ত চাপের মুখে পড়ে। তবে এই সংযোগ সড়কের দুরবস্থা এবং জমে থাকা ময়লা-আবর্জনা জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এমন প্রেক্ষাপটে জামায়াতের পক্ষ থেকে এই সড়কটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।
সকাল থেকেই নেতাকর্মীরা হাতে গ্লাভস, কোদাল ও বস্তা নিয়ে নেমে পড়েন সড়ক পরিষ্কার কাজে। সাধারণ পথচারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্যান্য সংগঠনকেও এমন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
এই উদ্যোগকে ঘিরে বানারীপাড়াবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জনমনে প্রশংসা কুড়িয়েছে পৌর জামায়াতের এই সেবামূলক কর্মসূচি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

1

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

2

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

3

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

4

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

5

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

6

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

7

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্

8

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

9

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

10

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

11

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

12

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

13

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

14

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

15

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

16

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

17

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

18

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

19

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

20