জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস - 2025 ইং , "র‍্যালি ও আলোচনা সভা" উদযাপন

এম এ আবুল কালাম।।
প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

আজ ১২ই আগস্ট (মঙ্গলবার )ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম ফারুক, দরিয়া দৌলত ফিরোজা বেগম আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা খানম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে বর্তমান যুব সমাজ দেশকে এগিয়ে নিতে সক্ষম। এজন্য তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ প্রদান জরুরি।

অনুষ্ঠান থেকে ভিলেজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ সাজেদুল ইসলাম- বক্তব্যে তিনি বলেন:  যুবক মানেই শক্তি, উদ্যম, পরিবর্তনের অঙ্গীকার। যুবক মানেই—অসম্ভবকে সম্ভব করার এক অবিচল বিশ্বাস। আজ প্রযুক্তি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু দুঃখের বিষয়, গ্রামের অনেক যুবক এখনো সেই সুযোগ থেকে বঞ্চিত—যেন তাদের স্বপ্নে তালা ঝুলে আছে।


এ বছরের প্রতিপাদ্য—“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—আমাদের মনে করিয়ে দিচ্ছে, উন্নতি হবে কেবল তখনই, যখন প্রযুক্তি হবে সবার হাতের নাগালে, আর সহযোগিতার সেতু গড়ে উঠবে সবার মধ্যে।

আমরা বিশ্বাস করি—যুবকের হাতে প্রযুক্তি মানে নতুন প্রভাতের আলো জ্বালানো। সেই আলো বদলে দিতে পারে পরিবার, সমাজ ও দেশকে। কিন্তু এর জন্য সরকারের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

এবং তিনি সরকারের কাছে যুবসমাজের উন্নয়নর জন্য  পাঁচটি জোরালো দাবি জানান -

1. প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে বা স্বল্পমূল্যে আইটি ও প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।

2. উদ্যমী যুব উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও স্টার্টআপ ফান্ড প্রদান।

3. কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য যন্ত্রপাতি ও সরকারি অনুদান নিশ্চিত।

4. প্রত্যন্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট ও ডিজিটাল অবকাঠামো উন্নত করা।

5. স্বেচ্ছাসেবী যুবদের জন্য সরকারি স্বীকৃতি ও প্রণোদনা প্রদান।

প্রিয় যুব ভাই-বোনেরা,

আমরা যদি প্রযুক্তিকে কাজে লাগাই, সততা ও পরিশ্রমকে পথপ্রদর্শক বানাই, আর দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করি—তাহলে কোনো শক্তিই আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না। মনে রাখবেন— যুবশক্তি জাগ্রত থাকলে, আকাশও সীমা নয়। যুবদের অবহেলা করা মানে দেশের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া। কারণ—যুবরাই আগামী দিনের আলোকবর্তিকা, অগ্রগতির দূত, পরিবর্তনের সৈনিক।


অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখা ব্যক্তিদের মাঝে  ট্রেনিং করার পর সনদপত্র ও ব্যাগ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় উদ্যোক্তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে ১ লাখ টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়, যাতে তারা ভবিষ্যতে নিজ নিজ কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

1

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

2

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

3

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

4

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

5

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

6

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

7

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

8

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

9

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নির

10

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

11

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

12

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

13

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

14

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

15

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

16

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

17

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

18

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

19

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

20