জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আটক

শেখ শামীম হাসান


বাগেরহাটের মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে গাজা, ইয়াবা মদসহ তিন মাদকসেবীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় অভিযান চালায়।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক সেবী দ্রুত পালিয়ে যায়। পরে ওই আখড়ার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করে এবং তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলেন, মোঃ সজল হোসেন সুজন (২৮), মোঃ নজরুল ইসলাম (৪৮) ও মোঃ রায়হান (২৬)। তারা সবাই পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা।
নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেঃ মোঃ ইকবাল হোসেন বলেন, মাদকের আখড়া থেকে আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক এবং সরঞ্জামাদি থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের দৌরাত্মসহ বেআইনি সকল কর্মকাণ্ড প্রতিহতে নৌবাহিনী সদা তৎপর থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

1

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

2

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

3

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

4

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

5

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

6

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

7

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

8

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

9

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

10

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

11

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার

12

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

13

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

14

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

15

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

16

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

17

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

18

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

19

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

20