জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাগমারায় সাইপাড়া ইয়াং স্টার ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা

 
আবু রায়হান
রাজশাহীর বাগমারা উপজেলার সাইপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে শনিবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নেয় স্কুলের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজশাহীর হড়গ্রাম জনতা ব্যাংকের ম্যানেজার শফিকুর ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনে ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, রাজশাহী জেলা শ্রমিকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, রাজশাহী জেলা ওলামাদলের সদস্য তৈমুর রহমান, বাগমারা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান মুকুল, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসীন আলী, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, বাগমারা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আ. মালেক মানিক, বাগমারা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদৎ হোসেন, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ এবং বাগমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বাসুপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

1

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

2

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

3

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

4

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

5

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

6

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

7

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

8

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

9

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

10

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

11

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

12

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

13

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

14

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

15

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

16

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

17

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

18

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

19

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

20