জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

  এম জিশান পারভেজ


আগামী মাসের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে রাজি না হলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। তারা আইসিসির কাছে অনুরোধ করেছে, ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য।

এই ইস্যুতে গত সপ্তাহান্তে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি। তবে আলোচনায় কোনো সমাধান আসেনি। বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, “আলোচনায় বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে।” আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ক্রিকইনফোসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবারের মধ্যে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় বেঁধে দিয়েছে আইসিসি।

আইসিসি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরে দাঁড়ালে তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলানোর কথা ভাবা হচ্ছে। স্কটল্যান্ডই বর্তমানে বিশ্বকাপে খেলার যোগ্যতা না পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। বিকল্প হিসেবে গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাবও আলোচনায় আসে। আয়ারল্যান্ডের ম্যাচগুলো শ্রীলঙ্কায়।

বিসিবি জানিয়েছে, “কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় এসেছে।” এর আগে আইসিসির সঙ্গে চুক্তির আওতায় পাকিস্তান বিশ্বকাপে তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়।

এই বিতর্কের শুরু ৩ জানুয়ারি। সেদিন ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এতে ঢাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কও সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ২০২৪ সালে ঢাকায় গণ-আন্দোলনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘ক্রমাগত বৈরিতার’ অভিযোগ তোলে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস এসব অভিযোগকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

1

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

2

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

3

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

4

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

5

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

6

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

7

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

8

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

9

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

10

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

11

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

12

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

13

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

14

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

15

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

16

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

17

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

18

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

19

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

20