জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযান

মোঃ নাসির

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে কারাদণ্ড ও অন্যজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


রোববার (৩১ আগস্ট) বিকাল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে উপজেলার নাপোড়া ইউনিয়নের নাপোড়া ছড়া, শেখেরখীল, চাম্বল এবং শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শেখেরখীল ইউনিয়নের নাপোড়া ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বিক্রির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে বালু ব্যবহারের অভিযোগে বাদল কান্তি দেবের ছেলে অচ্যুত দেবকে (৪৮) বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার বিধান লঙ্গনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুসারে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া শীলকূপ টাইমবাজারের বেলাল স্টোর নামীয় একটি দোকানে ট্রেডমার্কবিহীন ভেজাল জুস, চকলেট, আচার ও চিপস মজুদ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ও ৫২ ধারা অনুসারে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার পাশাপাশি ভেজাল পণ্যগুলো স্যানিটারি ইন্সপেক্টরের উপস্থিতিতে জব্দ ও বাজেয়াপ্ত করা হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য ভয়াবহ হুমকি এবং ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

1

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

2

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

3

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

4

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

5

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

6

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

7

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

8

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

9

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

10

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

11

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

12

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

13

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

14

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

15

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

16

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

17

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

18

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

19

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

20