জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে সাবেক স্ত্রীর ভয়ভীতিতে যুবকের আত্মহত্যা "চিরকুটে স্ত্রী-শ্যালককে দায়"

এইচ আর হীরা।।
বরিশালে সাবেক স্ত্রীর ভয়ভীতি ও মামলায় জড়ানোর আশঙ্কায় এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) বেলা একটার দিকে নগরীর সিটি মার্কেটের (উদয়ন স্কুল মার্কেট) তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মো. রমজান (২৫)। তিনি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট এলাকার বাসিন্দা এবং বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ের সার্ক টেইলার্সে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রমজানের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তাতে রমজান তার মৃত্যুর জন্য সাবেক স্ত্রী ও তার ভাইকে দায়ী করে গেছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। সার্ক টেইলার্সের মালিক লিয়াকত সিকদার জানান, “প্রায় চার মাস ধরে রমজান আমার কারখানায় কাজ করছিলেন। তিনি একাই ওই রুমে থাকতেন। কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।” তিনি আরও বলেন, “রমজান প্রায়ই বলতেন তার সাবেক স্ত্রী ও শ্যালক তাকে মামলায় জড়ানোসহ নানা ভয়ভীতি দেখাচ্ছে। কয়েকদিন আগে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও বলেছিলেন।” পুলিশ বলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের ধারণা, মানসিক চাপ ও পারিবারিক দ্বন্দ্ব থেকেই রমজান চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু তা তদন্তেই নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

1

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

2

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

3

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

4

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

5

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

6

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

7

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

8

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

9

কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে

10

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

11

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

12

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

13

পুলিশই জনতা, জনতাই পুলিশ

14

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

15

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

16

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

17

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

18

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

19

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

20