জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ্ঠিত

মংচিন থান 
বরগুনার তালতলী উপজেলা বিএনপি কার্যালয়ের হলরুমে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে আয়োজিত এ কর্মশালায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের টিম লিডার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি।

উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ.এম. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মহিবুল্লাহ মহিব, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যেই ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকের কর্মশালায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা আদর্শ ও লক্ষ্যচেতনায় একতাবদ্ধ।

বক্তারা আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করে বরগুনা-১ আসনটি প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করা হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং চলমান আন্দোলনকে বিজয়ে রূপ দিতে আসন্ন নির্বাচনে বরগুনা-১ আসনে  বিএনপির প্রার্থীকে জয়ী করতে তালতলী ছাত্রদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তারা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

1

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

2

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

3

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

4

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

5

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

6

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

7

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

8

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

9

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

10

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

11

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

12

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

13

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

14

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

15

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

16

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

17

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

18

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

19

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

20