জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ০২

গতকাল ৩ মে তারিখে বরগুনা  জেলার গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ জনাব মোঃ ইকরাম হোসেনের নিকট ভিকটিম মোঃ মাসুম মৃধা (৩৬) পিতা মৃত হানিফ মৃধা গ্রাম খেকুয়ানী গুলিশাখালি ইউনিয়নের আমতলী উপজেলা জেলা বরগুনা লিখিত অভিযোগের মাধ্যমে জানান যে, গত ২৭ মার্চ তারিখে অভিযোগকারীর প্রতিবেশী জনৈক জয়নব বেগম (৩৫) এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মারপিট হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জয়নব বেগম ০৯ এপ্রিল তারিখে বিজ্ঞ আদালতে নারী ও শিশু পিটিশন মামলা নং-১৯৪/২৫(বর) দায়ের করেন। 


আদালত থেকে উক্ত মামলার কপি নিয়ে তদন্তকারী কর্মকর্তা ভুয়া ডিবি পুলিশ সেজে ১ নং আসামী মোঃ রিয়াজ উদ্দিন (২৬) পিতা মোঃ হাবিব তালুকদার পেশা বরগুনা কোর্টের অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল বারী আসলাম উকিলের মুহুরী।

 ২ নং আসামী মোঃ রাসেল (২৫) পিতা মোঃ আবু হানিফ পেশা  মোটরসাইকেল ড্রাইভার উভয়

গ্রাম বালিয়াতলী ২নং ওয়ার্ড আরপাঙ্গাশিয়া ইউনিয়ন থানা-আমতলী, জেলা -বরগুনা’দ্বয় গত ১১/১১/২৪ ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকা হইতে ১২:৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ঘটনাস্থল বরগুনা জেলার আমতলী থানাধীন ০১নং গুলিশাখালি ইউনিয়নের খেকুয়ানী এলাকার   অভিযোগকারী মোঃ মাসুম মৃধার বসতবাড়িতে ভুয়া ডিবি পুলিশ সেজে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে  যায়। মাসুম মৃধাকে বাড়িতে না পেয়ে অভিযুক্ত দুই প্রতারক মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ রাসেল বাড়িতে থাকা ভিকটিম মাসুমের মা’কে ধমক দিয়ে, তার কাছ থেকে মাসুমের নাম্বার নিয়ে মাসুমকে হুমকি প্রদান করাসহ ভয় ভীতি দেখিয়ে মাসুমের মায়ের নিকট থেকে ১০,০০০/(দশ হাজার) টাকা নিয়ে যায়। 

বিষয়টি সন্দেহজনক মনে হলে জনৈক মোঃ মাসুম মৃধা বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে অবহিত করেন। তিনি বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম (সদর সার্কেল বরগুনা) মহোদয়ের নিকট জানান এবং তার দিক নির্দেশনায় বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন এর নেতৃত্বে বরগুনা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল উক্ত বিষয় নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৩ মে বরগুনা জেলার তালতলী উপজেলাধীন পঁচাকোড়ালিয়া এলাকা হইতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী দুই প্রতারক জনৈক অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলাম এর মুহুরী মোঃ রিয়াজ উদ্দিন (২৬) ও মোটরসাইকেল ড্রাইভার মোঃ রাসেল(২৫)’দেরকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায় এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

1

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

2

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

3

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

4

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

5

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

6

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

7

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

8

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

9

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

10

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

11

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

12

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

13

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

14

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

15

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

16

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

17

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

18

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

19

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

20