মেজবাহ মাসুম।।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা পৃথক দুটি অভিযানে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করেছে। এঘটনায় ২ মাদক কারবারিকে আটক করেছে।
আজ ২৪ জুলাই রাত সাড়ে বারোটার দিকে আমতলী - পুরাকাটা এলাকায় এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক হলে বরগুনা জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক বিকাশ কর্মকার তাকে সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটকৃত মাদক কারবারির নাম সাগর দাস। সে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কার্ফা এলাকার গোবিন্দ দাসের ছেলে।
এছাড়া গতকাল বুধবার ২৩ জুলাই রাত সাড়ে নয়টার দিকে আমতলী - কুয়াকাটা মহাসড়কের আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মাদক কারবারি সজীব কে হাতেনাতে আটক করে ডিবি উপ পরিদর্শক বিকাশ কর্মকার। আটক সজীব আঠারোগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলগী এলাকার শাহজাহান প্যাদার ছেলে।
এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরামুল ইসলাম জানান, গতকাল বরগুনা ডিবির নিয়মিত টহল অভিযানে ৬ লিটার (৮ বোতল) সহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মদের বাজার মূল্য ৫৬ হাজার টাকা। অপর এক অভিযানে আমতলীর শাখারিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা সহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। উভয় ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।