মোহাম্মদ মেজবাহ উদ্দিন
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনায় আওয়ামীলীগের সাবেক সাংসদ শম্ভু কে আদালতে হাজির ও পুনরায় জেল হাজতে প্রেরন

আজ ২২ মে ২০২৫ বরগুনার  সাবেক ৫ বারের সংসদ সদস্যকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে   ঢাকার কেন্দ্রীয় কারগার থেকে দুপুর ১২ টার দিকে বরগুনা কারাগারে আনা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য উপমন্ত্রী আ্যডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরগুনার অতিরিক্ত মুখ্য হাকিম মোঃ মনিরুজ্জামানের   আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণ করে।
বরগুনা সদর থানায় করা 
বিশেষ আইন, স্যাবোটাজ আইন ও বিস্ফোরক  মামলার আসামী।  শম্ভুকে
আদালতে  তোলার সময়  বিএনপি পন্হী আইনজীবীরা ও ছাত্রদল ও বিএনপি অংগ সংগঠনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে। এসময় ডিম নিক্ষেপ করে তিরস্কার করা হয়।
উল্লেখ যে, 
গত ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ দিন গা ঢাকা দিয়ে থাকার পর ঢাকা
মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম
২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নিউমার্কেট থানার আন্দোলন চলাকালে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আশুলিয়া থানার অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 
গত ৩০ এপ্রিল বরগুনায় ২০২৩ সালের ১৭ মার্চ  জেলা বিএনপির কার্যালয় ভাংচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের অভিযোগ এবং হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টি করায় বরগুনা সদর থানায় মামলা দায়ের হয় আঃলীগ নেতা কর্মী সহ ১৫৮ জনের বিরুদ্ধে। বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করে। 
মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে তৎকালীন বরগুনা -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা আন্দোলন চলাকালে গুলিতে নিহত হওয়ার ঘটনায় দুটি হত্যা মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দিরত অবস্থায় ছিল। আজ তাকে এই মামলার দৃশ্যত গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত মুখ্য হাকিমের আদালতে হাজির করা হয়। আদালতে তার জামিন না মঞ্জুর হলে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয়া হয়।
আদালতে হাজির করার সময় মূল ফটক বন্ধ করে রাখা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শম্ভুকে আদালত চলাকালে প্রহরায় রাখা হয়।জামিন নাম মঞ্জুর করা হলে পুনরায় জেল হাজতে প্রেরণ করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

1

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

2

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

3

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

4

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

5

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

6

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

7

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

8

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

9

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

10

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

11

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

12

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

13

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

14

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

15

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

16

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

17

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

18

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

19

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

20