মোহাম্মদ মেজবাহ উদ্দিন
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনায় (বিএম এসএফ) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কলম বিরতি পালন

মঙ্গলবার (২০ মে) দুপুরে বরগুনা প্রেস ক্লাব চত্ত্বরে দেশব্যাপী কলম বিরতি কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, নির্যাতন, হামলা, মামলার নামে সাংবাদিকদের হয়রানি করছে।  এ সকল অপতৎপরতা রুখে দিতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।  রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলা হয়, আপনারা সাংবাদিক নির্যাতনকারী দল হিসেবে নিজেদের দলকে কলঙ্কিত করবেন না।  সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, বিপদে তাদের পাশে থাকুন।
কর্মসূচি থেকে অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি মেনে নিতে আহ্বান করা হয়েছে।
সংগঠনের বরগুনা জেলা শাখার আয়োজনে কলম বিরতি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির নেতা শফিকুল ইসলাম স্বপন, ইত্তিজা হাসান মনির, কাশেম হাওলাদার, জয়নাল আবেদীন রাজু, রাসেল সিকদার, সোহাগ হাওলাদার, আব্দুল আলিম, মেজবাহ উদ্দিন মাসুম প্রমূখ।
এর আগে, গত ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে ২০ মে  সারাদেশে কলম বিরতির ঘোষণা দেওয়া হয়।  কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১১-১টা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় কলম বিরতি পালন করা হয়েছে।

কর্মবিরতি পালনকালে নেতৃবৃন্দরা বলেন, রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-নির্যাতন-হয়রানিতে সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।  দেশে মব জাস্টিসের মাধ্যমে সর্বকালের সাংবাদিক নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

1

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

2

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

3

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

4

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

5

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

6

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

7

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

8

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

9

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

10

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

11

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

12

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

13

বরিশালে থামিয়ে রাখা ট্রাকে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

14

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

15

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

16

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

17

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

18

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

19

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

20