জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এলাকায় ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে আজ বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

একটি সূত্র জানায়, রাতে বারপাড়ার প্রবাসী বিল্লাল হোসেনের বাড়িতে চুরি করতে এসেছিলেন এমন অভিযোগে রাহিমকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়।

অপর একটি সূত্র ও নিহত রাহিমের স্বজনদের দাবি প্রবাসীর স্ত্রীর পরকিয়ার ঘটনা সংক্রান্ত বিষয় নিয়ে পরিকল্পিত ভাবে ইকবাল ও তার পরিবারের সদস্যরা রাহিমকে হত্যা করেছে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাই রাত ২টার দিকে। ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আজ সকাল ১০টা নাগাদ সে মারা গেছে বলে জানতে পেরেছি। লাশ ঢামেক মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

1

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

2

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

3

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

4

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

5

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

6

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

7

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

8

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

9

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

10

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

11

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

13

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

14

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

15

হাবিবুর রহমান সুমন

16

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

17

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

18

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

19

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

20