Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

 মোঃ শরিফুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


আজ রবিবার বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফরম উত্তোলন করেন বায়তুল মামুন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মনসুরুল হক।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বগুড়া-৭ আসনের বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।


এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলালসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


জানা গেছে, বেগম খালেদা জিয়া এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে এলাকার জনগণের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বিএনপি নেতৃবৃন্দ জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।


এদিকে গাবতলী ও শাহজাহানপুর উপজেলায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের খবরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

1

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

2

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

3

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

4

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

5

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

6

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

7

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

8

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

9

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

10

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

11

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

12

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

13

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

14

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

15

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

16

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

17

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

18

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

19

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

20