জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাল নোট সহ দু'জন আটক

সেলিম হোসেন 
বগুড়া প্রতিনিধি===================

বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাল নোট লেনদেনের অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানাধীন ফুলদিঘী মধ্যপাড়া এলাকার জমির আলী মোড় থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বনানী মোড় এলাকায় জাল নোট ছড়ানোর চেষ্টার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে শাজাহানপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে একটি টিম পাঠায়। পরে মোস্তাক আহম্মেদের মুদি ও ফ্লেক্সিলোড দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে প্রথম আসামি মো. মিজানুর রহমানের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে এক হাজার টাকার দুটি জাল নোট ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে দ্বিতীয় আসামি মো. বিটুলের প্যান্টের বাম পকেট থেকে এক হাজার টাকার আরও দুটি জাল নোট এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ সময় মোট চারটি এক হাজার টাকার জাল নোট ও ৪ হাজার ৫০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট বহন ও প্রচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত নোট যাচাই-বাছাই শেষে জাল বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় শাজাহানপুর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটকরা কোনো সংঘবদ্ধ জাল নোট চক্রের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

1

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

2

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

3

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

4

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

5

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

6

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

7

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

8

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

9

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

10

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

11

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

12

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

13

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

14

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

15

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

16

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

17

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

18

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

19

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

20