জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার পরিবহন সেক্টরে দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে-এ্যাড. শিমুল বিশ্বাস

সেলিম হোসেন 
বগুড়া প্রতিনিধি


বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও বিআইডব্লিউটিসি সাবেক চেয়ারম্যান এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনে শ্রমিক সংগঠনের অবদান সর্ব স্বীকৃত। আজকের মত বিনিময় সভায় রাজশাহী ও রংপুর বিভাগের কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকা অপরিসীম। পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে। 
পরিবহন হচ্ছে সেবামূলক সেক্টর। লক্ষাধিক মানুষ পরিবহন সেক্টরে জড়িয়ে আছে। তাদের পরিবারের জীবন, জীবিকা পরিবহনের উপর নির্ভরশীল। গুটিকয়েক চাঁদাবাজের জন্য পুরো পরিবহন সেক্টর কলঙ্কিত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার পরিবহন জগতকে লুটপাটের মহাউৎসবে পরিণত করেছিল
রবিবার বগুড়ার ইসলামপুর হরিগাড়িতে মোটর শ্রমিক ড্রাইভিং ট্রেনিং সেন্টারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি রাজশাহী ও রংপুর বিভাগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপিরোক্ত কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির খান। সভায় আরো বক্তব্য দেন রফিকুল ইসলাম, সাদাকালুত বারী, রাসেল মন্ডল, মুশফিকুর রহমান, শাহ আলম মুক্তি, সুলতান তালুকদার, হাসান আলী, মিল চন্দ্র বোষ, শ্রী বিনয় কুমার দেব, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

1

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

2

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

3

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

4

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

5

বকেয়া গ্যাস বিল নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগ

6

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

7

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

8

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

9

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

10

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

11

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

12

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

13

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

14

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

15

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

16

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

17

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

18

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

19

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

20