জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ধর্ষক আটক

সেলিম হোসেন 
 

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে জুয়েল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের মোখদুম আলী খন্দকারের ছেলে জুয়েল হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ওই তরুণী বাড়িতে একা ছিলেন। এই সুযোগে প্রতিবেশী জুয়েল হোসেন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী তরুণী বাকপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারকে জানাতে পারেননি। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই তরুণী ইশারা-ইঙ্গিত ও অস্বাভাবিক আচরণের মাধ্যমে পরিবারের সদস্যদের বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্বজনরা ঘটনাটি বুঝতে পারেন। এরপর পরিবারের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলার পর দ্রুত অভিযানে নামে পুলিশ।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

1

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

2

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

3

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

4

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

5

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

6

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

7

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

8

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

9

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

10

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

11

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

12

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

13

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

14

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

15

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

16

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

17

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

18

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

19

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

20